ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৭০ বছর বয়সেও শক্তি ফুরোলেও থামে না রিকশার প্যাডাল

শাহিনুর রহমান, ঢাকা

শাহিনুর রহমান, ঢাকা

জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

৭০ বছর বয়সেও শক্তি ফুরোলেও থামে না রিকশার প্যাডাল

কোন শক্তি আর অবশিষ্ট নেই বললেই চলে। শরীরজুড়ে ক্লান্তির ছাপ। তবুও থেমে নেই তার পা- নীরবে ঘুরে চলে রিকশার প্যাডাল। বয়স তার কাছে কেবল একটি সংখ্যা, কারণ ক্ষুধা আর দায়িত্ব কখনো বয়স মানে না।

গায়ে সাদা পানজাবি, মাথায় একটি টুপি।গা থমথম করে কাঁপছে। এক হাত দিয়ে ধরে আছেন রিকশার হ্যান্ডেল। ৭০ বছর বয়সেও জীবনযুদ্ধ থেকে সরে দাঁড়াননি এই বৃদ্ধ। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে নেটিজেনদের মনে যেমন আহাকার তৈরি হয়েছে, ঠিক তেমনভাবেই প্রশ্ন উঠেছে- আমাদের সমাজ কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছে যে শেষ বয়সেও দেখার কেউ নেই? এমন যুগ কি এসেছে, যেখানে মানুষের মধ্যে আর ভালোবাসা নেই?

যে বয়সে পরিবার ও নাতি-নাতনিদের পাশে থাকার কথা, ঠিক সে বয়সে শক্ত পিচঢালা রাস্তায় রিকশা চালিয়ে অর্থ উপার্জন করছেন বেঁচে থাকার তাগিদে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মন্তব্যের ছড়াছড়ি। কেউ বলছেন, এই বৃদ্ধকে এর আগে দুই লাখ টাকার অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।

আবার কেউ বলছেন, এটি অনেক আগের ছবি, তাকে অনেকেই সহযোগিতা করেছেন এবং বর্তমানে তার অবস্থা ভালো, স্বাভাবিক জীবনযাপন করছেন।

 তাহলে কোনটা ঠিক এই ধোঁয়াশা কাটাতে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ইন্টারনেটের যুগে পুরোনো ভিডিওগুলো বারবার নতুন করে সামনে আসে।

এমনও হয়, মৃত মানুষের জীবিত থাকা অবস্থার ভিডিও আবার সবার সামনে আসে, অথচ সেই মানুষটি আর বেঁচে নেই। তখন প্রশ্ন আসে- কেন এমন হয়?

যুক্তিবিদরা বলছেন, এর পেছনে রয়েছে ফেসবুকের অ্যালগরিদম ও ব্যবহারকারীদের আচরণের বড় ভূমিকা। ফেসবুকের অ্যালগরিদম এমনভাবে কাজ করে যে, কোনো পুরোনো ভিডিওতে হঠাৎ করে লাইক, কমেন্ট বা শেয়ার বেড়ে গেলে সেটিকে আবার সক্রিয় কনটেন্ট হিসেবে বিবেচনা করে নিউজফিডে তুলে আনে। ফলে ভিডিওটি নতুন ভিডিওর মতোই মানুষের সামনে ভেসে ওঠে।

এছাড়া সময়ের ব্যবধানে নতুন ব্যবহারকারী যুক্ত হওয়া বা বন্ধু তালিকা বড় হওয়ায় পুরোনো ভিডিও নতুন দর্শকের কাছেও পৌঁছে যায়। 

কোনো সাম্প্রতিক ঘটনার সঙ্গে মিল থাকলে পুরোনো ভিডিও মানুষ আবার শেয়ার করতে শুরু করে, এতে সেটি নতুন করে ভাইরাল হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বড় গ্রুপ বা জনপ্রিয় পেজে পুনরায় শেয়ার করাও পুরোনো ভিডিও ভাইরাল হওয়ার একটি বড় কারণ।

পাশাপাশি আবেগী, চমকপ্রদ বা আলোচিত কনটেন্ট হলে তা সময় পেরিয়েও মানুষের আগ্রহ ধরে রাখে।

তবে দর্শকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। কোনো ভিডিও দেখলে তার আপলোডের তারিখ যাচাই করা এবং ঘটনার সময়কাল মিলিয়ে দেখাই বিভ্রান্তি এড়ানোর সবচেয়ে ভালো উপায়।

 সব প্রশ্নের ঊর্ধ্বে উঠে এই বৃদ্ধের লড়াই আমাদের মনে করিয়ে দেয়-জীবন যত কঠিনই হোক না কেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো হার না মানা মনোবল।

জেএইচআর

Link copied!