ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রবিউল আউয়াল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৮:২৮ পিএম

টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রবিউল আউয়াল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন রবিউল আউয়াল লাভলু। 

সোমবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের চিঠি প্রদান করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের দীর্ঘ যাচাই-বাছাই শেষে রবিউল আউয়াল লাভলুর নাম চূড়ান্ত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। স্থানীয়ভাবে তিনি একজন সংগঠক ও ত্যাগী রাজনীতিক হিসেবে পরিচিত।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রবিউল আউয়াল লাভলু বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, আমি সেটিকে জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে সার্থক করতে চাই। নাগরপুর ও দেলদুয়ারের উন্নয়নই আমার অঙ্গীকার।”

মনোনয়নের খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাতে থাকেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, রবিউল আউয়াল লাভলু সবসময় দলের দুঃসময়ে পাশে থেকেছেন, তাই তাঁর প্রার্থিতা তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত। এই আসনের ভোটাররা সচেতন ও রাজনৈতিকভাবে সক্রিয়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে ভোটারদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ইএইচ

Link copied!