ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

নির্বাচন অনিশ্চিত করতেই দেশজুড়ে নৈরাজ্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:১৭ পিএম

নির্বাচন অনিশ্চিত করতেই দেশজুড়ে নৈরাজ্য

দেশব্যাপী চলমান সংঘাত ও ‘বর্বরোচিত’ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে আসন্ন জাতীয় নির্বাচন নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শুক্রবার দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বলেন, সুপরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।

মির্জা ফখরুল বলেন, "প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, সম্পাদক নূরুল কবীরের ওপর আক্রমণ, উদীচী ও ছায়ানটে অগ্নিসংযোগ এবং ভারতীয় হাইকমিশনে হামলার মতো ঘটনাগুলো দেশের স্থিতিশীলতার ওপর বড় আঘাত। এমনকি ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলোকেও অরাজকতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।" 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে এমন পরিস্থিতি বিরাজ করলেও অন্তর্বর্তী সরকারের ভূমিকা এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয়।

শহীদ শরীফ ওসমান বিন হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল থেকে চলমান নৈরাজ্যকে ‘ফ্যাসিবাদের নতুন সংস্করণ’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

 তিনি স্পষ্টভাবে জানান, এসব অপকর্ম মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এক সুদূরপ্রসারী নকশা। যেকোনো মূল্যে দেশ ধ্বংসের এই অপচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমান সংকটে রাজনৈতিক ও সামাজিক শক্তির বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ফ্যাসিবাদের চূড়ান্ত প্রস্থান এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল দেশপ্রেমিক শক্তিকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই অভ্যুত্থানের চেতনা নস্যাৎ করে কেউ পার পাবে না; দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে বিএনপি এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

ইএইচ

Link copied!