ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:৪০ এএম

ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসনের পাশাপাশি রাজধানী ঢাকার ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমদ জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থী হওয়ার পথ প্রশস্ত করতে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ওই আসনটি ছেড়ে দিয়েছেন। পার্থ এখন তার জন্মস্থান ভোলা-১ (সদর) আসন থেকে নিজ দলীয় প্রতীক ‘গরুর গাড়ি’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন। 

ইতোমধ্যেই ভোলার ওই আসনে পার্থর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং সেখানে বিএনপি তার বিপরীতে কোনো প্রার্থী না রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির পক্ষ থেকে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বেশ কিছু আসনের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি ছিল। সে সময় জানানো হয়েছিল যে, বেগম খালেদা জিয়া তিনটি আসনে এবং তারেক রহমান শুধু বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন। 

তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ঢাকার গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় দলের প্রধান নেতার উপস্থিতি নিশ্চিত করতে তারেক রহমানকে ঢাকা-১৭ আসনেও প্রার্থী করার সিদ্ধান্ত নেয় দলীয় হাইকমান্ড।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস এবং ভাসানটেক এলাকা নিয়ে গঠিত। তারেক রহমান আজ শনিবারই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এই আসনের ভোটার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। 

অন্যদিকে, আন্দালিব রহমান পার্থ এর আগে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে এলাকায় প্রচার-প্রচারণা শুরু করলেও শেষ পর্যন্ত জোটগত ঐক্য ও নেতার সম্মানে নিজ জেলায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইএইচ

Link copied!