ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করলেন শফিকুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৭:০৮ পিএম

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করলেন শফিকুর রহমান

জাতীয় সংসদে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই দাবি করেন।

বক্তব্য প্রদানকালে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ সময় তিনি স্পিকারের উদ্দেশে বলেন, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা। আমিও একটি ক্ষুদ্র শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে আমাদের পরিবারের কয়েকজন রক্ত দিয়ে শহীদদের তালিকায় শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।

উল্লেখ্য, এর আগেও ডা. শফিকুর রহমান বিভিন্ন সময়ে নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিলেও জাতীয় সংসদে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে এই দাবি করলেন। তাঁর এই বক্তব্য সংসদ অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে বিশেষ মনোযোগ আকর্ষণ করে।

জেএইচআর

Link copied!