ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এন্ডোস্কপি করালে কী রোজা ভাঙে?

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মার্চ ১৪, ২০২৪, ০২:০৭ পিএম

এন্ডোস্কপি করালে কী রোজা ভাঙে?

এন্ডোস্কপি একটি শারীরিক পরীক্ষা, যা চিকন একটি পাইপ পাকস্থলীতে ঢুকিয়ে রোগ নির্ণয়ের জন্য বাইরে থাকা ডিসপ্লে’র মাধ্যমে রোগীর ভেতরের অবস্থা লক্ষ্য করা। এ পরীক্ষার সময় যদি নলের সাহায্যে পাকস্থলীতে পানি বা ওষুধ না ঢোকানো হয়, এতে শুধু পাইপ ঢোকানোর কারণে রোজা ভাঙবে না।

এন্ডোস্কপির সময় পাকস্থলীতে ওষুধ, পানি ইত্যাদি কোনো কিছু ঢোকানো হলে রোজা ভেঙে যাবে। এন্ডোস্কপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের মাথায় লাগানো বাল্ব অনেক সময় ঘোলাটে হয়ে যায় এবং পানি দিয়ে ওই বাল্ব পরিষ্কার করতে হয়। এ রকম হলে পাকস্থলীতে পানি ঢোকার কারণে রোজা ভেঙে যাবে।

তাই যারা এন্ডোস্কপি করবেন, তাদের কাছ থেকে জেনে নিতে হবে পাকস্থলীতে পানি বা ওষুধ ঢোকানোর প্রয়োজন হয়েছে কি না।

এন্ডোস্কপির কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফ্ফারা ওয়াজিব হবে না। অর্থাৎ ওই রোজাটির পরিবর্তে আরেকটির রোজা রাখলেই হয়ে যাবে।

রমজান মাসে এন্ডোস্কপি করার প্রয়োজন হলে ইফতারের পর করার চেষ্টা করা উচিত, যেন রোজার ক্ষতি না হয়। এতে করে রোজাও রাখা যাবে, পরীক্ষাও করানো হলো।

বিআরইউ

Link copied!