ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরে দাঁড়ালেন চেলসির মালিক

ক্রীড়া ডেস্ক:

ক্রীড়া ডেস্ক:

জানুয়ারি ১০, ২০২৩, ০৭:৪৭ পিএম

সরে দাঁড়ালেন চেলসির মালিক

তিন মাস আগেই রোমান আব্রাহামোভিচ থেকে চেলসিকে কিনে নিয়েছিল টড বোয়েহলির মালিকানাধীন ‘লস অ্যাঞ্জেলস লেকারস অ্যান্ড ডডজার্স’। কিন্তু বেশিদিন যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটির মালিকানায় থাকা হচ্ছে না ব্লুজদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবদনে জানায়, চেলসির অন্তর্বর্তীকালীন স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্লাবটির মালিক বোয়েহলির। এই পদের জন্য নতুন কাউকে খুঁজছেন তিনি। বোয়েহলির এমন আচমকা সরে যাওয়ার কারণে দলবদল নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। প্রিমিয়ার লিগে বাজে অবস্থায় থাকা চেলসিতে বেশ কয়েকজন ফুটবলার আনার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার হয়তো সেগুলোও হচ্ছে না। ক্লাবের মালিকানায় এসে শুরুতেই বোয়েহলি ছাটাই করেন কোচ টমাস টুখেলকে। তার জায়গায় নিয়োগ দেন গ্রাহাম পটারকে। একইভাবে শীতকালীন দলবদল মৌসুমে বেনোয়িত বাদিয়াসিলে ও আন্দ্রে সান্তোসকে দলে ভেড়ান তিনি।

এছাড়া অ্যাথলেতিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্সকেও দলে আনার চেষ্টা চালিয়েছেন। তবে এই পদ থেকে সরে যাওয়ায় আর ফুটবলার ভেড়াবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই চেলসি। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ ব্যবধানে হারা ক্লাবটি ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে। অপরদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে এফ এ কাপ থেকে বিদায় নেই তারা।

এবি

Link copied!