ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সাংবাদিকের প্রশ্নে রেগে গেলেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০২:৫২ পিএম

পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সাংবাদিকের প্রশ্নে রেগে গেলেন হারিস রউফ

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে পাকিস্তান। চার উইকেট শিকার করে ম্যাচসেরা পারফরম্যান্স দেখালেও ম্যাচ শেষে এক সাংবাদিকের প্রশ্নে রেগে গেলন পেসার হারিস রউফ

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। তাই পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজকে অনেকেই বলছেন প্রস্তুতিমূলক সিরিজ

তবে এ বিষয়ে আপত্তি জানিয়ে রউফ বলেন—“আপনি বলছেন এটি প্রস্তুতির ম্যাচ, কিন্তু আমার মতে কোনো আন্তর্জাতিক ম্যাচই প্রস্তুতি ম্যাচ হতে পারে না। প্রতিটি ম্যাচেই চাপ থাকে। হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দলের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করাটাই আসল।”

তবে সবচেয়ে বিতর্ক তৈরি হয় ফিল্ডিং প্রসঙ্গে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ফিল্ডিং বাজে ছিল—এমন মন্তব্য করতেই সাংবাদিককে পাল্টা জবাব দেন তিনি।
রউফ বলেন—“আমার মনে হয় আপনি ম্যাচটা ঠিকমতো দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনো ভুল হয়নি। আবার দেখলে বুঝবেন, ফিল্ডিং ভালোই ছিল।”

চার উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন কথোপকথন আলোচনায় এনে দেয় হারিস রউফকে।

Link copied!