ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মিরপুর-১০ গোল চত্বরে পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ০২:৪৫ পিএম

মিরপুর-১০ গোল চত্বরে পুলিশ বক্সে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, রাজধানীর মিরপুর-১০ নম্বরের গোল চত্বর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এসময় একটি পুলিশ বক্সে আগুন লাগানো হয়।

মিরপুর-১০ নম্বরের গোল চত্বর আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আছে। সকাল থেকে সেখানে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তখন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দেন।

এরপর শিক্ষার্থীরা আবার সংগঠিত হয়ে ফায়ার সার্ভিসের দিক থেকে মিছিলে নিয়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ায়শেল নিক্ষেপ করে।

বিআরইউ

Link copied!