ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট: ৬ জন গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৮, ২০২৫, ১১:৩৭ এএম

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট: ৬ জন গ্রেপ্তার

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র।

এ নিয়ে আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি সাড়ে ১০টার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে সেসময় ব্যাপক ভাইরাল হয়। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন। সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয়। এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে পালিয়ে যায়।

বিআরইউ

Link copied!