ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২৫, ১১:৩৮ এএম

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে তার স্বামী।

সোমবার রাতে কলাবাগান প্রথম লেনে লন্ডন কলেজের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। তাসলিমা আক্তার নামে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে দুই কন্যাসহ ওই নারী ও তার স্বামী থাকতেন।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কলাবাগান থানার ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে স্বামী ও সন্তানদের সঙ্গে বাস করতেন তাসলিমা।

ঘটনার বিষয়ে তিনি বলেন, নিহতের ৩ মেয়ে। বড় মেয়ের বয়স ১৯ বছর, মেজো মেয়ের ১১ ও ছোট মেয়ের ৫ বছর। ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকত। রবিবার (১২ অক্টোবর) রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিক বলেন, নিহতের স্বামী নজরুল ইসলাম আজ ভোরে মেয়েদের ঘুম থেকে তুলে তাদের নিয়ে বাসা থেকে বের হন।

এই সময়ে মেয়েরা মায়ের কথা জানতে চাইলে তিনি জানান, “মা অন্য লোকের সঙ্গে চলে গেছে।” পরে তিনি মেয়েদের নানার বাসা আদাবরে নিয়ে যান।

পরবর্তীতে মেয়েদের সন্দেহ হলে তারা নানাবাড়ির স্বজনদের জানান। থানায় এসে খবর দিলে পুলিশ গিয়ে বাসা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী নজরুল ইসলামকে এখনও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!