ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রথম আলো-ডেইলি স্টারে ভাঙচুর

ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৪৬ পিএম

ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করছে ডিএমপি

রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে মধ্যরাতভর তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম জানান, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অতিরিক্ত কমিশনার বলেন, “যারা প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভ্যান্ডালিজমের সাথে জড়িত তাদের ভিডিও দেখে দেখে শনাক্ত করা হচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।” 

এ ছাড়া আজকের জুমার নামাজ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

তবে প্রতিষ্ঠান দুটিতে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা। 

অনেকের দাবি, হামলার শুরুতে পুলিশের উপস্থিতি ও তৎপরতা ছিল অত্যন্ত শিথিল। এমনকি আজ সকাল থেকেও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, গত রাত ১২টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একদল লোক সংবাদপত্র দুটির কার্যালয়ে দফায় দফায় হামলা চালায়। এতে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক সংবাদকর্মী ভেতরে আটকা পড়েন। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আটকে পড়া কর্মীদের উদ্ধার করেন।

ইএইচ

Link copied!