ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজন গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৪০ পিএম

তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স)।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন।

পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে।

এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে ওই ব্যাক্তির দেহ তল্লাশি করে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!