ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লাগেজে এয়ারগানসহ বিমানবন্দর থেকে নূর আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৪২ পিএম

লাগেজে এয়ারগানসহ বিমানবন্দর থেকে নূর আটক

দুবাই থেকে দেশে ফেরার পথে নূর হোসেন নামের এক যাত্রীর লাগেজে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান ও শুল্কযোগ্য বিভিন্ন পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। আটক নূর হোসেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে শ্রীলঙ্কা হয়ে দুবাই থেকে আসা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির লাগেজে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, এয়ারগানটি ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে সাধারণ স্ক্যানিংয়ে সহজে ধরা না পড়ে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণের গহনা, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট এবং পারফিউমসহ বিভিন্ন খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর হোসেন জানান, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি জনৈক ব্যক্তির এসব পণ্য বহন করছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি।

তিনি আরও উল্লেখ করেন, অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র ও শুল্ক ফাঁকির বিষয়ে পৃথকভাবে তদন্ত করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

জেএইচআর

Link copied!