ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৮:২৩ পিএম

ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম

রাজধানীর ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ দোকান ও স্থাপনা সরাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিলের মধ্যে এসব অবৈধ দখলদাররা নিজ উদ্যোগে সরে না গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড, অর্থদণ্ড ও মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, মহানগরের বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো তাদের মালামাল ফুটপাত ও মূল রাস্তায় রেখে ব্যবসা পরিচালনা করছে। অনেকে রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করছে, যা পথচারীদের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে এবং যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। 

জনস্বার্থে এই অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হবে। রাজধানীকে সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!