ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিআইইউতে ছাত্রশিবিরের ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

মে ৯, ২০২৬, ০৫:৪০ পিএম

ডিআইইউতে ছাত্রশিবিরের ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দিনব্যাপী ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন সংলগ্ন মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মানবিক সেবায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই ক্যাম্পে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পেয়ে সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের নিজস্ব রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং জরুরি প্রয়োজনে রক্তদানে উৎসাহিত করাই ছিল এই ক্যাম্পের মূল লক্ষ্য।

একই সঙ্গে আয়োজিত প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের বিভিন্ন বই, ডায়েরি, ওয়াল ও ডেস্ক ক্যালেন্ডার, দোয়া সম্বলিত স্টিকার এবং জুলাই শহীদ স্মরণিকাসহ নানা উপকরণ প্রদর্শন ও বিক্রয় করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এসব প্রকাশনা ও সৃজনশীল উপকরণের প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম বলেন, ইসলাম, মানবতা ও দেশের কল্যাণে কাজ করার অংশ হিসেবেই এই আয়োজন। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সেবাধর্মী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তারা নিয়মিত এমন কর্মসূচি পালন করবেন। শাখা পরামর্শসভা সদস্য মুজাহিদ মুন্না জানান, সেবামূলক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক ও জ্ঞানচর্চা ছড়িয়ে দিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!