ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদে ৬ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

ঈদে ৬ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

ঈদযাত্রা নির্বিঘ্ন ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ৬ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রোববার এক গণবিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে ২৫-২৭ মে এবং ২৯-৩১ মে, মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের সময় আনুমানিক এক কোটির বেশি মানুষ ঢাকা ছাড়েন এবং প্রায় ৩০ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেন। এ কারণে ঈদযাত্রা ও পশুর হাট সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এ ছাড়া রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতর থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যাবে এবং সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তা থেকে যাত্রী তোলা-নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

এম জি

Link copied!