ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জুলাই আন্দোলনকে কটাক্ষ

শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১২:৫৭ পিএম

শাওন ও মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের তিন কর্মকর্তা এই অভিযোগ দাখিল করেন।

শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আবেদনকারীরা প্রথমে মামলা করতে চাইলেও পরবর্তীতে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে অসংখ্য মানুষের আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। তবে সম্প্রতি কিছু ব্যক্তি এই আন্দোলন ও এর সাথে জড়িত ঐতিহাসিক ঘটনা নিয়ে নেতিবাচক ও অবমাননাকর কর্মকাণ্ড চালিয়েছেন।

অভিযোগে শান্তা ফারজানা নামে এক নারীর কথা উল্লেখ করে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

এ ছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে একটি পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

অন্যদিকে অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, তিনি নিজের বক্তব্যে আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে কটাক্ষ করে সেটিকে স্রেফ ‘অভিনয়’ হিসেবে তুলনা করেছেন, যা আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদদের প্রতি চরম অবমাননাকর।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি জানান, অভিযোগপত্রটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি যাচাইয়ের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!