ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জয়ের রাতেই ব্রাজিল শিবিরে চোটের ধাক্কা!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৫:২৪ পিএম

জয়ের রাতেই ব্রাজিল শিবিরে চোটের ধাক্কা!

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ের পরও স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছেড়েছেন দলের দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ও কাসেমিরো।

সোমবার রাতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হয় সেলেসাওরা। প্রথমার্ধের শেষ দিকে কিছুটা অস্বস্তি অনুভব করেন পাকুয়েতা। বিরতির পর মাঠে ফিরলেও নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি। ফলে ঝুঁকি না নিয়ে কোচ কার্লো আনচেলত্তি পাকুয়েতার বদলে তরুণ ফরোয়ার্ড এনড্রিককে মাঠে নামান। ম্যাচ শেষে ডাগআউটে পাকুয়েতার পায়ে বরফ দিতে দেখা গেছে।

ব্রাজিল শিবিরের জন্য দ্বিতীয় ধাক্কাটি আসে ম্যাচের অতিরিক্ত সময়ে। ম্যাচে সমতাসূচক গোল করা কাসেমিরো কুঁচকিতে চোট পেয়ে মাঠে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পরও খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় না থাকায় তাঁর পরিবর্তে মাঠে নামানো হয় ফ্যাবিনিওকে। ম্যাচ শেষে সতীর্থদের সাথে উদযাপনে অংশ নিলেও কাসেমিরোর চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি দলের মেডিকেল টিম।

আগামী ৬ জুলাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আইভরি কোস্ট অথবা নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তবে নকআউটের সেই মহা গুরত্বপূর্ণ ম্যাচের আগে মাঝমাঠের দুই প্রধান তারকাকে ফিট অবস্থায় পাওয়া যাবে কি না, তা নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে ব্রাজিল ভক্তরা।

জেএইচআর

Link copied!