ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

বান্দরবানে বন্দুক ও কার্তুজসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

জুলাই ৪, ২০২৬, ০১:৫১ পিএম

বান্দরবানে বন্দুক ও কার্তুজসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ জৌথান বম (৫৫) নামে এক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর তাঁকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জৌথান বম থানচি সদর পূণর্ভ মৌজার শেরকর পাড়া এলাকার লাল ফিয়ান বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকে।

অভিযানের একপর্যায়ে শেরকর পাড়া থেকে ১টি বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে আটক করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। এরপর আজ তাঁকে থানচি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

থানচি থানার ওসি কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!