ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

মাগুরায় সড়ক ও ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ৪, ২০২৬, ০২:১৫ পিএম

মাগুরায় সড়ক ও ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন

মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সড়ক, ড্রেন ও সড়কবাতি স্থাপন প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার পৌরসভার পুলিশ লাইন থেকে সলুয়া সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ মাসুদ হাসান খান কিজিল।

পৌরসভার আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার উন্নয়নকাজের মধ্যে রয়েছে-১ নম্বর ওয়ার্ডের দেডুয়া-কাদিরাবাদ সড়ক, ২ নম্বর ওয়ার্ডের কুকনা সড়ক ও ড্রেন, সলুয়া সড়ক ও ড্রেন এবং ৩ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম উত্তরপাড়া সড়ক। এই কাজগুলো আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী জানান, এই প্রকল্পের আওতায় প্রায় ৮ কিলোমিটার সড়ক, আড়াই কিলোমিটার ড্রেন এবং ৩ কিলোমিটার বৈদ্যুতিক সড়কবাতির লাইন নির্মাণ করা হবে। উন্নয়নকাজের মোট চুক্তিমূল্য ধরা হয়েছে ১৬ কোটি ১৭ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদ হাসান খান কিজিল বলেন, মাগুরা শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও জলাবদ্ধতার কারণে জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এই উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজগুলো সম্পন্ন হলে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থা উন্নত হবে।

তিনি আরও বলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কুকনা পাঁচপাড়া সড়কসহ বিভিন্ন স্থানের সড়ক ও ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, কুকনা পাঁচপাড়া সড়কসহ আশপাশের বেশ কয়েকটি সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বাড়ত। নতুন প্রকল্পের আওতায় সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং সড়কবাতি স্থাপন করা হলে এলাকার মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, ওলামা দলের সভাপতি আরজু আকরাম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বিশ্বাস, বিএনপি নেতা আজিজ বিশ্বাস, শহীদুল্লাহ শহীদ, মহাসিন বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পলাশ, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু খান, আবুল বাসার ও মাহফুজার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বিশিষ্ট ব্যবসায়ী ও মাগুরা জুয়েলারি সমিতির সভাপতি অহিদুল ইসলামের প্রতিষ্ঠান। স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়নকাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা, পরিবেশ ও নাগরিক সুবিধার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

জেএইচআর

Link copied!