ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির জেলা প্রতিনিধি সমাবেশ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুলাই ৪, ২০২৬, ০১:১৫ পিএম

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির জেলা প্রতিনিধি সমাবেশ

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ বাতিল, আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর বন্ধ এবং বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে নেত্রকোণায় জেলা প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ২টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, নেত্রকোণা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনটির নেত্রকোণা জেলার আহ্বায়ক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কল্পনা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক মোঃ আব্দুর রাসেল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন তোফায়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহবুব হোসেন, আল মামুন, আবু হানিফ, কাজল মিয়া, নিজাম উদ্দিন, সদস্য সামসুজ্জামান সুমন, সাব্বির হোসেন, মোঃ খোকন, নেত্রকোণা জেলার যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সুমন এবং নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের আব্দুল মোমেন ও মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক এবং মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তর করার অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সাথে বয়স শিথিল করে তাঁদের স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও সংগঠনকে গতিশীল করার জোর দাবি জানান তাঁরা। বক্তারা তাঁদের এই যুক্তিক দাবিগুলো আমলে নিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জেএইচআর

Link copied!