ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ২২, ২০২২, ০৮:২৯ পিএম

বরিশালে চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন

নারিকেল চুরির অপবাদে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মারুফ হোসেন (১৩) নামের এক কিশোরকে পিঠমোড়া করে হাত বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ওই এলাকার মোকলেসুর রহমানের বাড়িতে। নির্যাতিত মারুফ একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোকলেসুর রহমান তার বাড়ির নারিকেল গাছ থেকে নারিকেল চুরির অপবাদে কিশোর মারুফকে তার ঘরের সামনের একটি খুঁটির সাথে পিঠমোড়া করে হাত বেঁধে অমানুষিক নির্যাতন করেন। এসময় রিয়াদসহ স্থানীয় আরো কয়েকজন ব্যক্তি কিশোর মারুফকে মারধর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে চারটা) কিশোর মারুফকে মোকলেসুর রহমান তার ঘরের সামনের খুঁটির সাথে পিঠমোড়া করে হাত বেঁধে রেখেছেন।

চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ বলেন, এক কিশোরকে মারধর করে আটক করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য জাহিদুল আলম তুহিনকে পাঠানো হয়েছে।

আমারসংবাদ/এসএম

Link copied!