ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভৈরব প্রতিনিধি

ভৈরব প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২২, ১২:০২ পিএম

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের পঞ্চবটী জব্বার জুট মিলের পশ্চিম পাশ এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরনে সবুজ রংয়ের প্রিন্টের শাড়ী  ছিল বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক এস আই মো. রাসেল মিয়া জানান বুধবার রাত সাড়ে ৮ টায় পঞ্চবটী ব্রহ্মপুত্র নদীর তীর জব্বার জুটমিলের পশ্চিম পাশ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক মহিলার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে তার কারণ জানাযাবে এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এসএম

Link copied!