ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২২, ০২:২২ পিএম

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবি ও বহিরাগতদের দিয়ে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন ‘জনরন সোয়েটার’র শ্রমিকরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সড়কের নিশ্চিন্তপুর অংশে অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবি করে আসছিলেন তারা। গত সোমবার (১০ অক্টোবর) বিকেল থেকে তারা কারখানার ভেতরে আন্দোলন করতে থাকেন। এ সময় বহিরাগত মোটরসাইকেল বাহিনী এসে শ্রমিকদের ওপর হঠাৎ আক্রমণ করে কয়েকজন শ্রমিককে গুরুতর আহত করেন। পরে মঙ্গলবার সকালে প্রথমে জামগড়া পরে নিশ্চিন্তপুরের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

এ বিষয়ে কারখানাটির সিকিউরিটি সুপার ভাইজার আরিফ হাসান বলেন, গত সোমবার থেকে কারখানায় ঝামেলা হচ্ছে। এখনও শ্রমিকরা কারখানার সামনে বসে আন্দোলন করছেন। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমাদের ঊর্ধ্বতন সব কর্মকর্তা এখন ব্যস্ত রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলেন, শ্রমিকদের ভেতর কিছু সমস্যা হয়েছে। এ কারণে তারা সড়কে নামতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিম ঘটনাস্থলে আছে।

কেএস

Link copied!