ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায়দ যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

ডিসেম্বর ৭, ২০২২, ০৪:১৫ পিএম

চুয়াডাঙ্গায়দ যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মুন্নি খাতুন (১৮) নামের এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মুন্নি খাতুন মুন্সিগঞ্জ মিলপাড়ার মিনারুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবৎ মুন্নি খাতুন মানসিক রোগে ভুগছিলেন। এরই মধ্যে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় পারিবারিবভাবে মুন্নির বিবাহ দেয়। কিন্তু এক মাসের মাথায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে মুন্নির। মঙ্গলবার সন্ধ্যায় মুন্নির ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিজ বাড়ি থেকে মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে নিজেই আত্মহত্যা করেছেন।অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মুন্নির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কেএস 

Link copied!