ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুয়ার আসর ঘিরে লাখ লাখ টাকার লেনদেন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৩:০৪ পিএম

জুয়ার আসর ঘিরে লাখ লাখ টাকার লেনদেন

ফটিকছড়িতে বেশ কয়েকটি স্থানে রাতদিন চলছে জমজমাট জুয়ার আসর। এসব জুয়ার আসর ঘিরে দৈনিক লাখ লাখ টাকার লেনদেন হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি জুয়া খেলা ঘিরে সমানতালে চলছে মাদক সেবন ও বেচাকেনা। এসব নিয়ন্ত্রণে কতিপয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সেল্টারের অস্থিত্ব খুঁজে পাওয়া যায়। এদিকে, জুয়া খেলার নেশায় মত্ত হয়ে অনেকে যেমন সর্বশান্ত হচ্ছেন, পাশাপাশি বিপথগামীতার দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ।

জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের নব কেরানির পরিত্যক্ত বাড়ি, নাজিরহাট পৌরসভার বাঘমারা পুকুর, শাহ চৌমুহনী সংলগ্ন হালদা নদীর চর, সুন্দরপুর ইউনিয়নের আজিম চৌধুরী ঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকার একাধিক নির্জন স্থানে নিয়মিত বসে জুয়ার আসর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক স্পটে তিন থেকে চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় মত্ত হয়ে উঠে জুয়াড়িরা। জানাগেছে, এসব আসরে স্থানীয় ছাড়াও দূর দূরান্তের সৌখিন জুয়াড়িরা নিয়মিত খেলতে আসেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জুয়া খেলার হটস্পট হিসেবে পরিচিত নাজিরহাট পৌরসভার শাহ চৌমুহনীর পশ্চিম পাশে হালদার নদীর তীরে গিয়ে দেখা যায়, চরের ঝোপঝাড়ের ভিতরে ত্রিপল ও কাপড় দিয়ে আস্তানা তৈরী করা হয়েছে। আস্তনাটি এমনভাবে বানানো হয়েছে, বাইরে থেকে বোঝাই যাবে না এখানে নিয়মিত জুয়ার আসর বসে। তাবুটির চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে তাস, মদ-গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ।

এছাড়াও জুয়ার আসর থেকে উদ্ধার করা হয়েছে দুইটি খাতা। এতে লেখা রয়েছে জুয়া খেলার লেনদেনের হিসাব। পাশাপাশি আনিস, আলমগীর, দিদারসহ আরো বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে উদ্ধারকৃত খাতায়।

এ নিয়ে স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জুয়াড়িরা নিরাপদ স্থান হিসেবে নির্জন হালদার চর ও পরিত্যক্ত জমিদার বাড়ি বেছে নিচ্ছে। এসব জুয়ার আসর ঘিরে রাজনৈতিক সেল্টার থাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এসব কর্মকা-ে কোনো প্রকার ছাড় নেই। খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস 

Link copied!