ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফাইনালে যে দলকে প্রতিপক্ষ হিসেবে চান স্প্যানিশ কোচ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ১২:২৩ পিএম

ফাইনালে যে দলকে প্রতিপক্ষ হিসেবে চান স্প্যানিশ কোচ

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের মাধ্যমে। তবে ফাইনালের আগে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত একটি বিশেষ কারণে তিনি আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে চান।

মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। সেই সম্পর্কের কারণেই ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে তার ভালো লাগবে। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা—যে দলই আসুক না কেন, ম্যাচটি হবে সমান কঠিন। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্প্যানিশ কোচ স্মরণ করিয়ে দেন, স্কালোনি যখন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন, তখন তিনি ছিলেন তার প্রশিক্ষক। সেই পুরোনো সম্পর্ক আজও অটুট রয়েছে। তিনি বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে বলেই আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই। তবে ইংল্যান্ডও দারুণ শক্তিশালী দল। এবারের আসরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। তাই দুই সেমিফাইনালই ফাইনালের আগের ফাইনালের মতো।’

ফ্রান্সের বিপক্ষে জয়ের মূল্যায়ন করতে গিয়ে দে লা ফুয়েন্তে বলেন, তার দল বিশ্বের অন্যতম সেরা একটি জাতীয় দলের বিপক্ষে খেলেছে, তবে প্রতিপক্ষও বিশ্বের সেরা দলের মুখোমুখি হয়েছিল। তার ভাষায়, ‘এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা তাদের প্রতিশ্রুতি, আত্মত্যাগ ও প্রতিভা দিয়ে সবকিছু অর্জনের যোগ্য। আজ তারা যেভাবে খেলেছে, তা সত্যিই অসাধারণ।’

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও স্প্যানিশ কোচের প্রশংসা করেছেন। তিনি বলেন, লুইস দে লা ফুয়েন্তে একজন অসাধারণ মানুষ এবং কোচ হিসেবে সবসময় তাকে সহযোগিতা করেছেন। তার মতে, স্পেনের এই সাফল্য দে লা ফুয়েন্তের প্রাপ্য।

মজার ছলে স্কালোনিকে প্রশ্ন করা হয়, ফাইনালের আগে তিনি দে লা ফুয়েন্তেকে ফোন করবেন কি না। জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সবকিছু নির্ভর করবে আমরা কী করি তার ওপর। যদি আমরা জিতি, তাহলে ফোন করব না। আর যদি হেরে যাই, তাহলে তাকে সাহায্য করার চেষ্টা করব। তবে আশা করি, ফাইনালের আগে আমাকে তাকে ফোন করতে হবে না।’

এএন

Link copied!