ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সহিংসতার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৭:৩৪ পিএম

সহিংসতার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

পদযাত্রার নামে বিএনপি -জামাতের সন্ত্রাস,সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি ) বিকালে মধ্যবাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজিব প্রমুখ।

এআরএস

Link copied!