ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কেরানীগঞ্জে ৪ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৩, ০৮:৫২ পিএম

কেরানীগঞ্জে ৪ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

রাজধানীর কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ মার্চ)  সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্বদেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক উপজেলার তেঘড়িয়া ইউনিয়নের ইমন ব্রিকসকে ১০ লাখ, কোন্ডা ইউনিয়নের বক্তা ব্রিকসকে ৩ লাখ এবং শাহ জালাল ব্রিকসকে ৩ লাখ, নিউ নবিন ব্রিকসকে ৪ লাখ টাকাসহ সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য দুটি প্রতিষ্ঠানের চার কর্মচারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা আইন-২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, কাঠ পোড়ানো ও লাইসেন্স নবায়ন না থাকায় ৩ ইটভাটার মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আরও চলবে বলেও জানান এ কর্মকর্তা।

এআরএস
 

Link copied!