বরিশাল ব্যুরো
জুলাই ২১, ২০২৬, ০৮:৩১ পিএম
বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদক সেবনের দায়ে ইউনুস (২১) নামে এক যুবককে আটক করা হয়। সে তিখাসার মহল্লার বাবুলের ছেলে।
পুলিশ জানায়, আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসস্ট্যান্ড চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংলগ্ন গলিতে মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও বিক্রির স্পটে অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে আটককৃত ইউনুসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএইচআর