ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৯:০১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না। এ ছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি বা দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ইসি সচিব আরও বলেন, ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন।

আখতার আহমেদ উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনায় কিছু সংশোধনীর প্রস্তাব এসেছে। এর মধ্যে আচরণবিধি সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীগুলো শিগগিরই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলো কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ যুক্ত হবে। তবে সংশ্লিষ্ট আইন সংশোধনের পরই এই বিধানগুলো কার্যকর হবে।

জেএইচআর

Link copied!