ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

জুলাই ২১, ২০২৬, ০৮:৩০ পিএম

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং তাদের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)। কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে খেলার ছলে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে তিন শিশু। এদের মধ্যে কেউ সাঁতার না জানায় তিনজনই পানিতে ডুবে যায়। দুপুর ১টার দিকে জাকিরুলকে পানিতে ভেসে থাকতে দেখে এক প্রতিবেশী চিৎকার দেন। পরে স্থানীয়রা এসে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, ফাহিম ও সুরাইয়ার বাবা-মা কাজের সুবাদে বাইরে থাকেন। তারা গুচ্ছগ্রামে নানীর কাছে থাকত। ঘটনার সময় নানী দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তাঁর অগোচরেই এই দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেএইচআর

Link copied!