ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুৎস্পর্শে অটোরিকশা চালকের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৩, ০৪:৪০ পিএম

বিদ্যুৎস্পর্শে অটোরিকশা চালকের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে মো. মনির হোসেন হাওলাদার  (৪০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজারে রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন হাওলাদার রায়পাশা এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অটো রিক্সা চালিয়ে চলে মনিরের সংসার। শনিবার  দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ আতাউর রহমান।

এইচআর

Link copied!