ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লোহাগড়ায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লোহাগড়া প্রতিনিধি

লোহাগড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৩, ১২:৩৪ পিএম

লোহাগড়ায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজার এলাকা থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবাসহ দু‍‍`জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তারকৃত দু‍‍`জন মাদক কারবারিকে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু‍‍`জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল সর্দার (৩২) ও শাহীন সরদার (৪৫)। পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেররণ হয়েছে।

এইচআর

 

Link copied!