স্পোর্টস ডেস্ক
জুলাই ২০, ২০২৬, ০৩:৩৭ এএম
বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা আরও বেড়ে গেল। আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের একটি গোল বাতিল হয়েছে। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বাতিলের সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তারা।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে স্পেন গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে গোলের আগে আক্রমণে নিয়মভঙ্গের বিষয়টি পর্যালোচনা করে গোলটি বাতিল করা হয়। ফলে গোলের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন।
এদিকে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১০ জনের দল নিয়ে খেলছে আর্জেন্টিনা। এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় সংখ্যায় পিছিয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
স্পেন একাধিক আক্রমণ করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় এখনো ম্যাচে টিকে আছে তারা। অন্যদিকে, শিরোপা ধরে রাখতে মরিয়া আর্জেন্টিনাও সুযোগ পেলেই পাল্টা আক্রমণে যাচ্ছে।
বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তে প্রতিটি আক্রমণই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। একটি গোলই বদলে দিতে পারে ম্যাচের পুরো চিত্র।
এএন