ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোর-খুলনা মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক উল্টে খাদে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০৪:৫৪ পিএম

যশোর-খুলনা মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক উল্টে খাদে

অভিশপ্ত যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর উপজেলায় পণ্যবোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। খানাখন্দে ভরা এ মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও রেহাই নেই এই অঞ্চলের লাখ লাখা মানুষের।

রোবরার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসার সামনে পণ্যবোঝাই ট্রাক উল্টে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, নওয়াপাড়া বাজার থেকে ছেড়ে আসা ভূসি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৬৬৪০) যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথে মহাকাল মাদরাসার সামনে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানায়, চেঙ্গুটিয়া এলাকায় সড়কের কাজ চলছে। কন্ট্রাক্টর কি কারণে এপাশ এরকম রেখে ভাঙ্গাগেট এলাকায় কাজ করছে তা জানা যায়নি। রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে।

ট্রাকচালক হোসেন আলী বলেন, অন্য একটি গাড়িতে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দিই। মাটি সরে যাওয়ার কারণে বাম পাশে কাত হয়ে খাদে উল্টে যায়। আমার ও আমার হেলপারের কোনো ক্ষতি হয়নি।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি। রাস্তা উঁচুনিচুর কারণে ট্রাক উল্টে খাদে পড়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এআরএস

Link copied!