ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাছের ঘেরে এ কেমন শত্রুতা!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ০৬:৪৪ পিএম

মাছের ঘেরে এ কেমন শত্রুতা!

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ডাসারে আব্দুল কুদ্দুস মাতুব্বর(৪৫) নামে এক অসহায় কৃষকের একটি ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধঁন করেছে দুর্বৃত্তরা। এতে করে ওই মাছ চাষির প্রায় সাত লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগী জানায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মাছ চাষী আব্দুল কুদ্দুস মাতুব্বর দীর্ঘদিন যাবত ওই এলাকার বেশ কয়েকটি ঘেরে মাছ চাষ করে আসছেন।

তবে পুর্ব শত্রুতার জের ধরে রাতে ওই চাষীর একটি ঘেরে বিষ প্রয়োগ করে একদল দূর্বৃত্তরা। এতে করে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এতে করে ওই মাছ চাষির প্রায় সাত লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগী যানায়। এ ঘটনায় ভূক্তভোগী কুদ্দুস মাতুব্বর বাদী হয়ে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী কুদ্দুস মাতুব্বর কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমি অনেক কষ্টের টাকায় ঘেরে মাছ চাষ করেছিলাম। কিন্তু আমাকে শেষ করে দিলো দূর্বৃত্তরা । আমি এখন কিভাবে বাঁচবো।’

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর

Link copied!