ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৪, ০৫:০৩ পিএম

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু
ছবি: সংগ্রহীত

বাগেরহাট জেলা কারাগারে কামাল হোসেন (৪৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত সোয়া ১১ টায় তার মৃত্যু হয়।

হাজতি কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। ২০২৩ সালের ১১ নভেম্বর একটি নাশকতা মামলায়  আদালত তাকে তাকে কারাগারে পাঠিয়ে ছিল। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

বাগেরহাট কারাগারের সুপার শংকর মজুমদার বলেন, মঙ্গলবার রাত ১১টার আগ মুহুর্তে কামাল হোসেন হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। তাৎক্ষনিকভাবে তাকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১১ টার দিকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এআরএস

Link copied!