ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপহরণ ও গণধর্ষণ মামলার দুই আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ২, ২০২৪, ০৩:২৩ পিএম

অপহরণ ও গণধর্ষণ মামলার দুই আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ এর একটি যৌথ অভিযানিক টিম।

গ্রেপ্তার দুজনের মধ্যে মেহেদি হাসান (২২) পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ভূঞাবাড়ি এলাকার মো. মাসুমের ছেলে ও আতিকুর রহমান ওরফে মাহিন (২২) একই উপজেলার তারাকান্দি আকন্দবাড়ি এলাকার মোখলেছ মিয়ার ছেলে।

গ্রেপ্তার দুজন ওই অপহরণ ও গণধর্ষণ মামলার ৩ ও ৫ নম্বর এজহারভুক্ত আসামি।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জামাইবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান- র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

ইএইচ

Link copied!