ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ বছর পর গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৫:১০ পিএম

৫ বছর পর গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেনীতে ৫ বছর পর গণধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. আলমাস উদ্দিন নয়ন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত নয়ন একই উপজেলার পূর্ব সিলোনিয়া গ্রামের মো.সামছুল হক মিয়ার ছেলে।

ফেনীস্থ র‌্যাব- ৭ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে ওই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!