ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৬:০৮ পিএম

ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটিসহ মোট ১০দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর।

এ সময়ে শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুড়িমারী শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এ সময় পুলিশ ইমিগ্রেশন খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা।

এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে উভয় দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্ধের কথা জানান কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়, আগামী ৬ এপ্রিল শনিবার থেকে ১৪ এপ্রিল রোববার পর্যন্ত বুড়িমারী স্থলশুল্ক স্টেশনের আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকার কথা বলা হয় এবং আগামী ১৫ এপ্রিল সোমবার যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

ইএইচ

Link copied!