ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদপুরে গরুর মাংসের কেজি ৬০০ টাকা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৬:২০ পিএম

ফরিদপুরে গরুর মাংসের কেজি ৬০০ টাকা

ফরিদপুরে পবিত্র মাহে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য মাত্র ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে।

রোববার সকাল ১১টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম শুরু হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার জানান, জেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের মাঝে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ইএইচ

Link copied!