ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাটমোহরে মহান মে দিবস পালিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

মে ২, ২০২৪, ১১:৫১ এএম

চাটমোহরে মহান মে দিবস পালিত

দেশের অন্যান্য স্থানের মতো নানা আয়োজনে পাবনার চাটমোহরেও মহান মে দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে দর্জি, হোসিয়ারি, ওয়ার্কশপ, ডেইরি, পোল্ট্রি, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।

পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ মাস্টার, নির্মাণ ট্রেড শ্রমিক ইউনিয়নের প্রাক্তন নেতা শুকুর আলী, ফার্নিচার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাজী মুহাম্মদ মুরাদ হোসেন, রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি শামীনুর রহমান শামীম, ওয়ার্কশপ ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন, শ্রমিক নেতা জামিরুদ্দী, মনির হোসেন ও মিরাজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন।

ইএইচ

Link copied!