ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মে ৬, ২০২৪, ১০:১০ এএম

ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন ধানকাটা শ্রমিকের মৃত্যু এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামের ইদ্রিস আলী ও সালুয়া গ্রামের জিতেন বর্মন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নওগাঁর রানীনগর থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি করে পাঁচবিবির নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দাদরা এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও চারজন।

তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএইচ

Link copied!