ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বরিশালে বাসচাপায় পথচারী নিহত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ১৩, ২০২৪, ০৩:১২ পিএম

বরিশালে বাসচাপায় পথচারী নিহত

বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসচাপায় এক তরুণ পথচারী নিহত হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শক লোকমান হোসেন জানিয়েছেন।

নিহত জসিম হাওলাদার (২০) বরিশালের উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।

পরিদর্শক লোকমান হোসেন জানান, বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল পথচারী জসিম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে অতিক্রম করে পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়েছে।

যমুনা লাইনে বাস বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে।

পরিদর্শক জানান, বাস আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

ইএইচ

Link copied!