ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের গাড়ি ক্ষতিগ্রস্ত

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৬:০৩ পিএম

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের গাড়ি ক্ষতিগ্রস্ত

দৈনিক আমার সংবাদের পূর্বাচল প্রতিনিধির ব্যবহৃত গাড়ি একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে পূর্বাচল প্রতিনিধি রফিকুল ইসলাম ও তার বন্ধু সাহেদ সরকার রাকিব পূর্বাচল উপশহর থেকে বাড়ি ফেরার পথে কালিগঞ্জের গলান এলাকার সরকার পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে ডান দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের ব্যবহৃত গাড়িতে সজোরে আঘাত করে এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে গাড়ি থেকে নেমে ওই চালককে বেপরোয়া গতির কারণ জানতে চাইলে উল্টো প্রতিনিধি ও তার বন্ধুর উপর চড়াও হন মোটরসাইকেল চালকসহ স্থানীয় অজ্ঞাত কয়েকজন এবং নানা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনায় রাতে গাজীপুর জেলার কালিগঞ্জ থানায় বাদী হয়ে স্থানীয় গলান এলাকার বাইক চালক সালমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সাহেদ সরকার রাকিব।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে গলান বিটের দ্বায়িত্বে থাকা কালিগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মধু সূদন পান্ডে জানান, অভিযোগ পত্রটি এখনো আমার কাছে পৌঁছায়নি হাতে পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

ইএইচ

Link copied!