ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইউপি সদস্যের ওপর হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০২:৩০ পিএম

ইউপি সদস্যের ওপর হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি সদস্যকে মারধর করা সেই যুবলীগ নেতা আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আল মামুন উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় মাদক, চাঁদাবাজি, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদের মেম্বারকে মারধর করার ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ইএইচ

Link copied!