ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাভারে তিন মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৪:০০ পিএম

সাভারে তিন মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ১৯ কেজি ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার বিকাল পৌনে ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে ভোররাতে সাভারের বনগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বি-বাড়ীয়া জেলার বাসিন্দা মো. তফাজ্জল হোসেন (৫২), মোছা. পারভিন আক্তার (৪২) ও  ছাবিনা (৪৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!