ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০১:০০ এএম

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মুরাদ (১৭) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। 
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নান্দাইল পৌর এলাকার একটি স্কুল মাঠে মুরাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কলেজছাত্র মুরাদ কাকচর মহল্লার তফাজ্জল হোসেন ভুইয়ার ছেলে। তিনি পৌরসভার ট্রাকচালক।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ইএইচ

Link copied!